×

রাজধানী

রিকশাচালকেরা সরে যাওয়ায় ট্রেন চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

রিকশাচালকেরা সরে যাওয়ায় ট্রেন চলাচল শুরু

ব্যাটারিচালিত রিকশাচালকেরা সরে যাওয়ায় ট্রেন চলাচল শুরু। ছবি: ভোরের কাগজ

রাজধানীর জুরাইন রেলক্রসিং থেকে দীর্ঘ ৪ ঘণ্টা পর ব্যাটারিচালিত রিকশাচালকেরা সরে যাওয়ার পর বিকেল ৩টা থেকে পুনরায় চালু হয়েছে ট্রেন চলাচল। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকরা রেললাইন অবরোধ করে। 

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে আটকা পড়ে নারায়ণগঞ্জ কমিউটার। অন্যদিকে অবরোধের কারণে কমলাপুরের শহরতলি স্টেশনে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকা পড়ে।

আরো পড়ুন: আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে করার দাবি

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। এ ঘটনায় দুপুর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, দুপুর পৌনে ১২টার দিকে অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায়। একই কারণে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে আছে। এতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ ছাড়াও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App