×

রাজধানী

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দোকান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধু শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। পরে তারা সড়ক থেকে সরে যান।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের জানান, যমুনা ফিউচার পার্কের মোবাইলের শোরুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে। এতে দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। তারা বেশিক্ষণ সড়ক অবরোধ করে রাখেননি।

শপিংমলটির সামনের সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল কত?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App