×

রাজধানী

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনা ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

‎‎রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী জুরাইন হুন্ডিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎‎নিহতরা হলেন– আজিজুল ইসলাম ও সাইফুল ইসলাম।

‎স্বজনরা জানান, আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। 

অন্যদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

‎‎জানা গেছে, আজ সকালের দিকে জুরাইনের হন্ডিঘর এলাকায় বাহাদুর শাহ বাসের সঙ্গে একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, বাস-লেগুনা সংঘর্ষের ঘটনা শুনেছি। আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি। শুনেছি ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে এবং আরও দুজন আহত হয়েছে। বাকি ঘটনা বিস্তারিত জেনে জানাতে পারব।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App