×

চট্টগ্রাম

ফটিকছড়িতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি

মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

মোবারক নামে ডেবিট ইমনের সহযোগী আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় মোবারক (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক সম্প্রতি যশোর সীমান্তে আটক চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেবিট ইমনের সহযোগী ও গলাকাটা মোবারক’ নামে পরিচিত।

জানা গেছে, কাঞ্চননগরে কয়েক সন্ত্রাসী অবস্থান করার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোবারককে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন: লুঙ্গি খুলে হল ঘোরানোর হুমকি, কুবিতে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বিষয়টি স্বীকার করে বলেন, মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। আটক মোবারক শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী বলে জানতে পেরেছি। আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’ অভিযান শেষে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App