×

রাজধানী

ডিএসসিসি প্রশাসক

‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:২৭ পিএম

‘খাল-জলাশয় উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়’

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ফাইল ছবি

রাজধানীর ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে চিরচেনা জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাসাবোতে পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে নগরীর মশা ও জলাবদ্ধতার প্রকট সমস্যার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ‘এমন একটা সময় আমাকে দায়িত্ব দেয়া হয়েছে যখন মশার সমস্যা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আমি সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা কেবল সিটি করপোরেশনের একার কাজ নয়, বরং এর পেছনে জনগণ ও সংস্থা–উভয় পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।

জলাবদ্ধতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করতে পারব না। শহরের অধিকাংশ খাল ও পুকুর ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেই।’ তবে তিনি দাবি করেন যে, বর্তমান অবকাঠামোতেও আগের তুলনায় এখন অনেক দ্রুত পানি নেমে যায়।

শহরকে বাসযোগ্য করতে হলে ভরাটকৃত খালগুলো উদ্ধার এবং নদী বাঁচানোর বিকল্প নেই মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নাগরিকরা যদি সচেতন হয়, তবে সিটি করপোরেশনের পক্ষে দায়িত্ব পালন করা অনেক সহজ হবে।’

বৌদ্ধধর্মের মানবিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দ্রুততম সময়ে জনদুর্ভোগ নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

৮ প্রতিষ্ঠানে শূন্য পাস, মাদ্রাসায় চলছে গবাদিপশু পালন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ৮ প্রতিষ্ঠানে শূন্য পাস, মাদ্রাসায় চলছে গবাদিপশু পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App