×

রাজধানী

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:১০ এএম

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

কয়েকদিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর দূষণের মাত্রা কিছুটা কম ছিল। তবে আজ আবার ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়ে সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। রোববার (৩ মে) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এর তালিকায় এ চিত্র দেখা গেছে।

সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টার রেকর্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৪, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশ করে।

রিয়েল টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। সেখানে একিউআই স্কোর ১৯৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর।

র‍্যাঙ্কিংয়ের তালিকায় আরো রয়েছে- ধানমন্ডি, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, দক্ষিণ পল্লবী, উত্তর বাড্ডা, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গুলশান লেক পার্ক, বারিধারা লেকসাইড, পেয়ারাবাগ রেললাইন ও গোড়ান এলাকা।

আরো পড়ুন : ৪ বিভাগে ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলোর ব্যাস ২.৫ মাইক্রোমিটারের কম হওয়ায় এগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদরোগসহ শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের নানা জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজের ধুলা এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণের জন্য দায়ী।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো, ইন্দোনেশিয়ার জাকার্তা (একিউআই ১৪৯, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর), ভারতের কলকাতা (১৩৭), ভারতের দিল্লি (১৩৭) এবং চীনের সাংহাই (১২২)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তা ভালো বা বিশুদ্ধ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ৩০০ ছাড়িয়ে গেলে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনিয়মের অভিযোগে ফলতায় ভোট বাতিল, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচন অনিয়মের অভিযোগে ফলতায় ভোট বাতিল, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

মাছ ধরতে গিয়ে জেলে খুঁজে পেলেন বৃষ্টির মরাদেহ

মাছ ধরতে গিয়ে জেলে খুঁজে পেলেন বৃষ্টির মরাদেহ

‘জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করবো’

প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করবো’

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক : ফজলুর রহমান

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App