×

রাজধানী

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শত শত অটোরিকশাচালক প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অটোরিকশাচালকরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সড়কে অভিযান পরিচালনার নামে চালকদের হয়রানি বন্ধ এবং ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান আন্দোলনকারীরা।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, ‘যেখানে সড়ক আছে, সেখানে অটো চলবে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।’

এদিকে কর্মসূচির প্রভাবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে যায়। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা প্রায় চলাচল করেনি।

বিক্ষোভকে কেন্দ্র করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’

সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকরা জড়ো হতে থাকেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

বারমুডায় নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App