×

রাজধানী

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

ছবি : সংগৃহীত

গ্রেপ্তার চার নেতার মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। পরে তারা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে শুরু হওয়া বিক্ষোভ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, চার নেতাকে নিঃশর্ত মুক্তি এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সরকারের সঙ্গে তারা সহযোগিতামূলকভাবে কাজ করতে চান। তবে চার নেতাকে মুক্তি না দিলে এবং উচ্ছেদ অভিযান বন্ধ না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে। পাশাপাশি সংগঠনের অন্যান্য দাবিও সরকারকে বিবেচনা করে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক আসলাম মিয়া বলেন, জ্বালানি, বিদ্যুৎ, পানি ও নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপ রয়েছে। রিকশাচালকদের জীবিকার বিষয়টিও সরকারকে বিবেচনায় নেওয়া উচিত।

আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে চালক ও মালিকদের হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। তারা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

এই গ্রেপ্তারের প্রতিবাদ এবং দাবিগুলো বাস্তবায়নের জন্যই সোমবারের বিক্ষোভ ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App