×

চট্টগ্রাম

যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। এ নির্বাচনের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, যেখানে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন শুধুমাত্র নারী কর্মকর্তা-কর্মচারীরা।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীরা গত ৫৪ বছর ধরে ভোট দিতে যাননি। এ অঞ্চলের জনসাধারণের কাছে জানা যায়, সত্তরের দশকে জৈনপুরের পীরের অনুরোধে নারীরা ভোটের সময় কেন্দ্রে উপস্থিতি দেননি। মাঝে মাঝে কয়েকজন আত্মীয় ভোট দিয়েছেন, কিন্তু তা ছিল নগণ্য।

এবার জেলা প্রশাসনের উদ্যোগে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ৮টি কেন্দ্রে ২০টি বুথে শুধুমাত্র নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসার-ভিডিপি নিয়োগ দিয়ে ভোট পরিচালনার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ৮ জন প্রার্থীকে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য অনুরোধ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া জানিয়েছেন, নারীদের জন্য পুরো ভোটকেন্দ্রে পর্দা মেনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন : ভোটে বিজয়ী হলেও যাদের ‘ভাগ্য নির্ধারণ’ হবে আদালতে

তিনি আশা প্রকাশ করেছেন, এই বিশেষ উদ্যোগ নারীদের উৎসাহিত করবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ১০,২৯৯ জন নারী ভোটার এবার ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াবেন বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App