×

চট্টগ্রাম

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে হতাহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে হতাহত ৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৭ জন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের আধুনগর ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, উপজেলার আধুনগন মছদিয়া বড়ুয়া পাড়া এলাকার রমেশ বড়ুয়ার ছেলে কনক বড়ুয়া। তিনি অটোরিকশার চালক ছিলেন।

আহতরা হলেন- উপজেলার আধুনগর ৭ নাম্বর ওয়ার্ডের হাজির রাস্তা এলাকার হোসনে আরা বেগম, নাজমুল হুদা, ১০ মাস বয়সী শিশু রোজা, লিলি আকতার, ৫ বছর বয়সী শিশু রোমাইছা, কানিজ ফাতেমা। আহতরা সবাই একই পরিবারের সদস্য। তাছাড়া আহত হয়েছেন পিকআপের হেলপার মো. হাসান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পিকআপ অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

নিহত কনক বড়ুয়ার বড় ভাই ধানাই বড়ুয়া বলেন, ‘অটোরিকশাটি ছোট ভাই গাড়িটি ভাড়া চালায়। দুর্ঘটনার পর দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার পথে আমার ভাই কনক বড়ুয়া প্রাণ হারায়।’

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App