×

চট্টগ্রাম

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা সেবনে যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা সেবনে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের খুলশীতে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তারের ভয়ে ইয়াবা চিবিয়ে খেয়ে দিদারুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আমবাগান আনসার ক্লাব এলাকায় ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে এপাশ-ওপাশ করছিলেন যুবক দিদারুল আলম। যন্ত্রণার ঘোরে অসংলগ্নভাবে কথা বললেও একপর্যায়ে তার মুখে শোনা যায় এক আকুতি— ‘আমার দুইটা বাচ্চা আছে স্যার!’ পরে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া এই যুবকের নাম দিদারুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগর পুলিশের চলমান ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন বলে পুলিশের দাবি।

পরে অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘অতিরিক্ত ইয়াবা সেবনের কারণেই দিদারুল আলমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার বিরুদ্ধে খুন ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App