×

চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খুন, পুলিশি হেফাজতে তরুণী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খুন, পুলিশি হেফাজতে তরুণী

নিহত খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও পরিচিত ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলোর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনো পদ-পদবী না থাকলেও খোরশেদ সংগঠনের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে কয়েকজন তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খোরশেদ আলমের সঙ্গে থাকা তারিন নামে এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের হেফাজতে নেওয়ার আগে তারিন সাংবাদিকদের বলেন, ‘কবিতা চত্বর সৈকত এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে খোরশেদের কাছে মূল্যবান জিনিসপত্র দাবি করে। এক পর্যায়ে ‘আরিফ’ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তুলে তাকে ছুরিকাঘাত করা হয়।’

ওসি ছমিউদ্দিন বলেন, ‘নিহতের সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’

এদিকে, খোরশেদ আলম নিহত হওয়ার খবর পেয়ে দিবাগত রাত সোয়া একটার দিকে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শহর ঘুরে পুরোনো শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে জেলা ছাত্রদলের কয়েকজন নেতা বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

নতুন কমিটি ঘোষণার পরই গণপদত্যাগের ডাক এনসিপির

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App