×

চট্টগ্রাম

ইউএনও’র নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

ইউএনও’র নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের নামে আর্থিক অনুদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন সতর্কতা জারি করে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেইজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপকের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিশেষ আর্থিক অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে টাকা দাবি করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো অনুদান কর্মসূচি বর্তমানে উপজেলা পর্যায়ে চালু নেই। তাই এ ধরনের প্রস্তাব, ফোনকল বা যোগাযোগ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কেউ অনুদানের কথা বলে অর্থ দাবি করলে তা বিশ্বাস না করে দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা আমাদের জাতির গর্ব। তাঁদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি যে প্রতারণার অভিযোগ উঠেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কেউ যদি প্রশাসনের নাম ব্যবহার করে অর্থ দাবি করে, তাহলে তা বিশ্বাস না করে দ্রুত আমাদের অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

বিএনপি হাঁটছে ফ্যাসিস্ট সরকারের পথে, পরিণতি সেদিকেই

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান-বিএনপির নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App