×

চট্টগ্রাম

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:৪২ পিএম

মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ, দুদিন পর ভাসমান লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের সঙ্গে হাঁস খুঁজতে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফাতেমা আক্তার পলি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের দেবগ্রাম মাস্টারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পলি ওই এলাকার হেলাল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় পলি তার মায়ের সঙ্গে বাড়ির হাঁস খুঁজতে বের হয়। একপর্যায়ে সে সবার অগোচরে অন্যদিকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

রোববার সকালে বাড়ির পাশের জমিতে সদ্য খনন করা একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা সেটি পলির বলে শনাক্ত করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App