×

চট্টগ্রাম

উপজেলা বিএনপির সভাপতি আটক, নেতাকর্মীদের থানা ঘেরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:০৩ পিএম

উপজেলা বিএনপির সভাপতি আটক, নেতাকর্মীদের থানা ঘেরাও

ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ চলছে। রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এদিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে। রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ে।

তবে তাকে কী কারণে আটক করা হয়েছে সেটি জানা যায়নি। জানতে চাইলে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App