×

চট্টগ্রাম

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৪২ পিএম

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

রোববার (৩ মে) উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণ পাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে পুলিশ মহিউদ্দিন মিয়ার বাড়ি ঘেরাও করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের বসতঘরের পূর্ব পাশের খালি জায়গায় গাঁজা চাষের কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্থান থেকে ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ভোলার চরফ্যাশন ৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App