×

চট্টগ্রাম

২২০ কনটেইনার পণ্যের নিলাম ডাকলো চট্টগ্রাম কাস্টমস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

২২০ কনটেইনার পণ্যের নিলাম ডাকলো চট্টগ্রাম কাস্টমস

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসন ও কার্যক্রমে গতিশীলতা আনতে ২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি মে মাসজুড়ে দুই ধাপে এই ই-অকশন (ই-নিলাম) কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৭ মে) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান কনটেইনার জট নিরসনের লক্ষ্যে ২২০ কনটেইনার পণ্য ই-অকশন বা অনলাইন নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বন্দরের ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিতভাবে অখালাসকৃত পণ্য নিষ্পত্তির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-৪/২০২৬ এর আওতায় ১২০টি লটে ১৬০ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস এবং এসি পার্টস। এসব পণ্যের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি বলে জানিয়েছে এনবিআর।

এছাড়া স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৫/২০২৬ এর আওতায় ১৭টি লটে ৬০ কনটেইনার পণ্য নিলামে তোলা হবে। এ ধাপে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ বিক্রি করা হবে।

এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগিতামূলক নিলাম নিশ্চিত করতে মেজুড়ে আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

এনবিআর জানায়, আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে।

আগামী ৯ জুন বেলা ১১টায় ই-অকশন-৪/২০২৬ এবং ১৪ মে দুপুর ৩টায় ই-অকশন-৫/২০২৬ এর দরপত্র বাক্স খোলা হবে। চট্টগ্রাম বন্দরকে কনটেইনার জটমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান আইজেনকোটের

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App