×

চট্টগ্রাম

প্রকাশ্যে ধূমপান-ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:২৩ পিএম

প্রকাশ্যে ধূমপান-ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। প্রকাশ্যে ধূমপান করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তাঁকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সব শিক্ষার্থীকে এমন অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই কলেজটির সুনাম রয়েছে এবং প্রতিবছর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে প্রকাশ্যে ধূমপান করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App