×

চট্টগ্রাম

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:২৩ পিএম

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আমতলী বাজারে আয়োজিত মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

চান্দুরা ইউনিয়নের বাসিন্দা ও আমতলী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে তিন শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে আমতলী বাজারের ব্যবসায়ী রূপক রায়কে বিকাশে টাকা পাঠানোর কথা বলে কৌশলে উপজেলার আলাদাউদপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে মারধর ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রূপক রায়কে উদ্ধার করেন। এ সময় আনোয়ার হোসেন ও তাঁর ভাই শাহনূর রহমানকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আলাদাউদপুর গ্রামের লাভলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও শাহনূর রহমান। পরে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মামলায় তাঁদের বাবা লাভলুর রহমানকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগী রূপক রায় বলেন, তাঁকে মারধর করে ২০ লাখ টাকা দাবি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রূপকের বাবা গোপাল রায় জানান, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে না এলে তাঁর ছেলেকে হয়তো জীবিত ফেরত পাওয়া যেত না।

মানববন্ধনে বক্তব্য দেন আমতলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন মোল্লা, চান্দুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকার, খেলাফত মজলিসের সভাপতি তানভীর খানসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App