×

চট্টগ্রাম

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:১৫ পিএম

আখাউড়ায় যুক্ত হলো নতুন ইউনিয়ন

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পরিধি বেড়েছে। জেলার সদর উপজেলার একটি অংশ নিয়ে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়ার সঙ্গে সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘বরিশল’ ইউনিয়ন। এর মধ্য দিয়ে আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়াল ছয়টি। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কবির আহমেদ ভুঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়। নতুন ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি। ইউনিয়নটিকে মোট নয়টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। এতে জনসংখ্যা হবে প্রায় সাড়ে ১৭ হাজার এবং আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার। একই প্রজ্ঞাপনে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে অবশিষ্ট গ্রামগুলো নিয়ে পুনর্গঠন করা হয়েছে।

নতুন ইউনিয়ন গঠন নিয়ে আখাউড়া উপজেলা বিএনপির একটি পক্ষ বিরোধিতা করে সভা, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। তবে সরকারি প্রক্রিয়া চলমান থাকে।

স্থানীয় সূত্র জানায়, ভৌগোলিক ও যোগাযোগ সুবিধার বিষয় বিবেচনায় ছয় গ্রামের অধিকাংশ মানুষ আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App