×

চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধ, মাদরাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:২৭ পিএম

জমি নিয়ে বিরোধ, মাদরাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

লোহাগাড়ায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই এলাকার মৃত আব্দুর সোবহানের ছেলে এবং চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতের চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষরা স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে আবুল কাশেম বাধা দেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে নেওয়ার আগেই আবুল কাশেমের মৃত্যু হয়। এ বিষয়ে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App