×

চট্টগ্রাম

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১৪ পিএম

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পারভেজ নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ এবং প্রায় ১২০০ ফুট অবৈধ পাইপ অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের এলখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলখাল এলাকার কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ২টি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী দায়ের করা মামলায় এলখাল এলাকার মোখলেসুর রহমান (বাদল মাস্টার) এর ছেলে পারভেজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই

যেভাবে দেখবেন ব্রাজিলের খেলা

যেভাবে দেখবেন ব্রাজিলের খেলা

এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি

এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App