×

চট্টগ্রাম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে মাও নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:১৮ পিএম

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে মাও নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হাড়ালেন মা তারিন আক্তার। দুর্ঘটনার পর আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 'স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ২ বছর বয়সী সন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। রাতে বাসায় ফেরার পথে শিশু সন্তানকে মাঝখানে রেখে পেছনে বসেছিলেন তারিন। তবে অসাবধানতাবশত শিশু ইয়াসা মোটরসাইকেল থেকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান।'

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান, 'তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।'

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক জানান, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের রোষানলে রাউল কাস্ত্রো

যুক্তরাষ্ট্রের রোষানলে রাউল কাস্ত্রো

৪ মাসে ১ হাজার ১৪২ হত্যা, বেড়েছে অন্য অপরাধও

৪ মাসে ১ হাজার ১৪২ হত্যা, বেড়েছে অন্য অপরাধও

মৃত্যুর পর যে ছবি  প্রকাশ করতে বলেছিলেন কারিনা

মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী-সাধারণ মানুষ

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী-সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App