×

চট্টগ্রাম

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে দিনভর আন্দোলনের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী বোর্ডে প্রবেশের চেষ্টা করে। ভেতরে প্রবেশ করতে না পেরে তারা প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে মিছিল করতে করতে সেখান থেকে চলে যায়।

আরো পড়ুন: লাঠিচার্জের পরও সংসদ এলাকা ছাড়েননি শিক্ষার্থীরা, ফের সড়ক অবরোধ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সকালে শিক্ষার্থীরা বোর্ডের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়। পরে বিকেলে তারা সেখানে এসে স্মারকলিপি জমা দেয়।

তিনি জানান, শিক্ষার্থীদের একটি অংশ ধাক্কাধাক্কির একপর্যায়ে বোর্ডের প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে আবার ২ নম্বর গেটের দিকে চলে যায়।

এদিকে সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার সকাল ১১টায় একই স্থানে পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে চলে যায়।

এর আগে সকালে তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সিডিএ অ্যাভিনিউ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা ষোলশহর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ‘গুজব’ ছড়াচ্ছে ছাত্রলীগ

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- সারা দেশের সব শিক্ষা বোর্ডে একই সময়ে এইচএসসি পরীক্ষা নিতে হবে। কোনো একটি বোর্ডের পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া যাবে না।

এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত নতুন কপি সরবরাহেরও দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা আগেই স্থগিত ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মোট চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App