×

চট্টগ্রাম

অগ্নিকাণ্ড ও পাহাড়ধস: সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন দুই পরিবারের

Icon

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

অগ্নিকাণ্ড ও পাহাড়ধস: সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন দুই পরিবারের

ছবি: ভোরের কাগজ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাতোয়া ম্রো পাড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে টানা বর্ষণে জুমের পাহাড় ধসে তাদের খাদ্যশস্যও নষ্ট হয়ে যাওয়ায় পরিবার দুটি মানবেতর ও চরম দুর্ভোগে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ত্রাণ, আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিত্তবানদের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, গত ২৯ জুলাই দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে রেমাক্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুর্গম পাতোয়া ম্রো কারবারী পাড়া আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। এতে আচে ম্রো ও রেংরাং ম্রোর পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানান, আগুনে তাদের বসতবাড়ির সঙ্গে ছেলে-মেয়েদের বই-খাতা, কলম, পরিধেয় বস্ত্র, বছরের খাদ্য মজুত ধান, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী এবং প্রায় এক লাখ টাকা নগদ অর্থ পুড়ে যায়। এছাড়া সাম্প্রতিক টানা বৃষ্টিতে পাহাড় ধসে তাদের জুমের প্রতি পরিবারের প্রায় পাঁচ হাঁড়ি ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বিএনপি নেতা চসিংমং মারমা বলেন, দুই দফা এই দুর্যোগে সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঝড়-বৃষ্টির মধ্যেও তারা মানবেতর জীবনযাপন করছে।

অপর বিএনপি উবামং মারমা জানান, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত তারা কোনো সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ.লীগের নেতা মুইশৈথুই মারমা (রনি) মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App