×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের (১২) মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ইয়াছিন নীরবকে থাপ্পড় দিলে দুই পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথায় গুরুতর জখম হয়।

এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের সমর্থকরা হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App