×

চট্টগ্রাম

পুলিশের ধাওয়া খেয়ে খাদে মাইক্রোবাস, এরপর যা হলো...

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

পুলিশের ধাওয়া খেয়ে খাদে মাইক্রোবাস, এরপর যা হলো...

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে মাইক্রোবাস ফেলে চলে যায় মাদক কারবারিরা। এরপর গাড়ি তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে সাংবাদিকদের কাছে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা কৌশলে গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসটি জব্দ করা হয়।

মাসুদ আলম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযানসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকদ্রব্যের সরবরাহ, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন, সীতাকুন্ড থানার ওসি মহিনুল ইসলাম।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মাইক্রোবাসটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App