×

চট্টগ্রাম

রাতের আঁধারে কলাবাগানে দুর্বৃত্তের তাণ্ডব, আতঙ্কে পরিবার

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

রাতের আঁধারে কলাবাগানে দুর্বৃত্তের তাণ্ডব, আতঙ্কে পরিবার

ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কলাচাষী আক্তার মিয়া। ঘটনার পর থেকে তার পরিবারে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে বাগানে গিয়ে কলাগাছগুলো কেটে মাটিতে পড়ে থাকতে দেখেন আক্তার মিয়া।

ভুক্তভোগী আক্তার মিয়া জানান, প্রায় ২ কানি (৬৬ শতাংশ) জমিতে কয়েক বছর আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো কোনো অস্ত্র দিয়ে বাগানের অধিকাংশ কলাগাছ কেটে ফেলে। বাগানে সাগর ও চাম্পা জাতের কলাগাছ ছিল। প্রায় এক বছর আগে লাগানো এসব গাছ বর্তমানে ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল।

আরও পড়ুন: মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

তিনি আরও জানান, ধারদেনা করে গত এক বছরে বাগানের গাছগুলোর পরিচর্যায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। দেড় লাখ টাকায় জায়গাটি পত্তন (লিজ) নিয়ে সেখানে কলা চাষ করে আসছিলেন তিনি। গাছগুলো কেটে ফেলায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আক্তার মিয়া বলেন, ‘এটি পরিকল্পিতভাবে আমার আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে বলে আমি মনে করছি।’

স্থানীয়রা জানান, হতদরিদ্র আক্তার মিয়ার পরিবারের সদস্য সংখ্যা সাতজন। এই কলাবাগানের ওপর নির্ভর করেই তিনি পরিবারের জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন। গাছগুলো কেটে ফেলার পর রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত বাগানে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়।

ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্তার মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App