×

অর্থনীতি

ব্যাংক গ্রাহকের আহাজারি

মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

ছবি : সংগৃহীত

‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।’ কথাগুলো বলতে বলতে চেয়ারে বসে পড়েন মো. আলাউদ্দিন। এ সময় ব্যাংকের কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সোমবার নগরের হালিশহর এলাকার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিনের মতো আরও অনেক আমানতকারী টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে ব্যাংকের জোনাল অফিসে জড়ো হন। সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির আহ্বানে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সংগঠনটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন জানান, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসতে হয়েছে। কিন্তু ব্যাংকে আমানতের টাকা থাকার পরও প্রয়োজনের সময় তা তুলতে না পারায় মায়ের চিকিৎসা করাতে পারছেন না তিনি।

আরও পড়ুন: জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

সংগঠনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন শাখা ঘুরে আমানতকারীদের সমস্যার কথা শুনেছেন তারা। তাদের অভিযোগ, বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ ব্যাংকিং সেবা নিতে গিয়ে গ্রাহকেরা অসহযোগিতার মুখে পড়ছেন।

সোমবারের কর্মসূচিতে আমানতকারীদের বিভিন্ন অভিযোগ নিয়ে জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতারা। তাদের দাবি, আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

আমানতকারীরা বলেন, নিজেদের জমা করা অর্থ প্রয়োজনের সময় তুলতে না পারায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারায় অনেকেই সংকটে পড়েছেন।

কর্মসূচিতে কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশ নেন।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে না পেরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেক গ্রাহকের জরুরি প্রয়োজন থাকলেও তারা প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারছেন না। দ্রুত এ সমস্যার সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

আলহামদুলিল্লাহ, আমরা এই রায়ে সন্তুষ্ট: নুসরাতের মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App