×

চট্টগ্রাম

চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে দারোরা ইউপি'র চেয়ারম্যানের বিরুদ্ধে ১৪টি উন্নয়ন প্রকল্পের প্রায় ২৯ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় অঙ্গন।

অভিযোগের প্রতিবাদে শনিবার মানববন্ধন করে ইউপি সদস্য ও স্থানীয়দের একাংশ দাবি করেছেন, অভিযোগটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে প্রকল্পের বরাদ্দ, নথিপত্র, বিল-ভাউচার এবং বাস্তবায়ন সরেজমিনে যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। তবে তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাইয়ের আগেই কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করা সমীচীন নয়। তারা অভিযোগের সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব, বিল-ভাউচার, প্রকল্প-সংক্রান্ত নথিপত্র এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চিত্র সরেজমিনে যাচাইয়ের দাবি জানান।

আরও পড়ুন: ধানখেতের পাশে তিন বস্তা, খুলতেই মিলল ছয় টুকরো লাশ

মানববন্ধনে বক্তব্য দেন, আনোয়ার হোসেন মাস্টার, কুমিল্লা (উত্তর) জেলা আসক ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম, মুখলেসুর রহমান, কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ওমর ফারুক, সমাজসেবক সাফায়েত আহমেদ, দারোরা ইউপির ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ও অটোরিকশাচালক আলী আকবর।

এর আগে দারোরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রমিজ উদ্দিন চেয়ারম্যান মো. কামাল উদ্দিন খন্দকারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা ও ইউনিয়ন ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থসহ ১৪টি প্রকল্পের ২৯ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন।

তবে অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউপি সদস্য মোছা. আয়েশা বেগম, রুজিনা আক্তার, ২ নম্বর ওয়ার্ডের সদস্য বিমল চন্দ্র কর, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান সোহেল, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলা উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোকবল হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান বলেন, অভিযোগে উল্লেখিত প্রকল্পগুলোর অনেক কাজ বাস্তবে বাস্তবায়ন করা হয়েছে। বরাদ্দ, বিল-ভাউচার, সংশ্লিষ্ট নথিপত্র ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র যাচাই করা হলে প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি করেন তারা।

অভিযোগকারী ইউপি সদস্য রমিজ উদ্দিন তার অভিযোগের অবস্থানে অনড় রয়েছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করে বলেন, চেয়ারম্যান প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন তার এ অভিযোগ সঠিক।

অন্যদিকে চেয়ারম্যান মো. কামাল উদ্দিন খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হেয় করার উদ্দেশ্যেই এ অভিযোগ করা হয়েছে। ইউনিয়নের উন্নয়নকাজ নিয়ম মেনেই বাস্তবায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা অভিযোগের বিষয়গুলো যাচাই করে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে এখন তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রকল্পের বরাদ্দ, নথিপত্র, বিল-ভাউচার ও মাঠপর্যায়ের বাস্তবায়ন সরেজমিনে যাচাইয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

গাঁজা-ইয়াবা জব্দ, যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক

গাঁজা-ইয়াবা জব্দ, যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App