×

চট্টগ্রাম

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি থানায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক ২৮ জনের মধ্যে ১৭ জন দরজা ভেঙে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ২৮ জনকে আটক করা হয়। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়। রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে পালিয়ে যায় বলে জানা যায়। এ সময় কক্ষটির কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়েছে পরে ১৭ জন কিশোর থানার বাইরে চলে যায় বলে স্থানীয়রা দাবি করে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে থানার একটি কক্ষের ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙা পড়ে থাকতে এবং একটি দরজা ভাঙা অবস্থায় দেখা যায়।

তবে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম পলাশ বলেন, ভাঙচুর বা আসামি পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। একটি প্লাস্টিকের চেয়ার উল্টে গিয়েছিল মাত্র, এর বেশি কিছু নয়। ওসি আরও বলেন, অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

‘সুন্দর সমাপ্তির মতো’, হাজারতম গোল নিয়ে রোনালদোর বিশেষ ইচ্ছা

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

এবার নির্মাণাধীন সেতুতে রডের বদলে জিআই তার

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

পুলিশের হাতে আটক, এরপর থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App