×

চট্টগ্রাম

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১২ শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১২ শতাধিক

ছবি: সংগৃহীত

সারাদেশে কিশোর গ্যাং ও বখাটেদের দমনে সাঁড়াশি অভিযানে তিন দফায় ১ হাজার ২৯৩ জনকে আটক কুমিল্লা জেলা পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) জেলার ১৮টি থানায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে চালানো অভিযানে ৪১৫ জনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রথম দফার অভিযানে ৬২৪ জন এবং শনিবার রাতে দ্বিতীয় দফায় ২৫৪ জনকে আটক করা হয়। সর্বশেষ ৪১৫ জনসহ তিন দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।

প্রথম দফায় আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বিতীয় দফায় আটক ২৫৪ জনের মধ্যে ১৪৬ কিশোরকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেয়া হয়। অন্য ১০৮ জনের বিরুদ্ধে কিশোর গ্যাং সংক্রান্ত অপরাধ, মাদক ব্যবসা ও সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো পড়ুন: কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ২৪৪

সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অপরাধের সঙ্গে জড়িতদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বাসস’কে বলেন, ‘কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানের ফলে একদিকে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে অপরাধ প্রবণতাও কমে আসছে।

পুলিশ সুপার বলেন, আমরা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’

তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

রোহিঙ্গা-সংকট সমাধানে আরও জোরালো পদক্ষেপের আহ্বান

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের হয়রানি করতে সাইবার সুরক্ষা আইন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

স্বাবলম্বী হচ্ছেন মৎস্যজীবীরা সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

হাসনাত আবদুল্লাহ আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App