×

সারাদেশ

টাঙাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৮:২৮ পিএম

টাঙাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

প্রতীকি ছবি

টাঙাইলের ভূয়াপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় হলো- উপজেলার চিতুলিয়া পাড়ার আব্দুর রশিদের ছেলে আসাদুল (১৬), ইলিয়াসের ছেলে রাকিব (১৫) এবং আব্দুল বাছেদের ছেলে মকবুল (১৫)। এদের মধ্যে আসাদুল পেশায় ভেকু মেশিনের চালক এবং অন্য দুজন বালুর ট্রাকের সহকারী।

এ ব্যাপারে ভূয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলে করে ওই তিন বন্ধু উপজেলার মাটিকাটা গ্রাম থেকে রুহুলী বালুর ঘাটে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতবেগে চালাচ্ছিল আসাদুল। তারা রুহুলী গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে মাথা ফেটে যায় তাদের।

ওসি বলেন, গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App