×

সারাদেশ

মানিকগঞ্জে গাড়িচাপায় প্রাণ হারালেন ২ যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ০২:০৮ পিএম

মানিকগঞ্জে গাড়িচাপায় প্রাণ হারালেন ২ যুবক

প্রতীকী ছবি

মানিকগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠাণ্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ জানান, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর বেপারি ছিলেন। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় মারা যান তার ভাইসহ দুজন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুজন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকতা: পেশার আড়ালে হারিয়ে যাচ্ছে মহত্ত্ব

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সিঁধ কেটে ঘরে ঢুকে ৬ জনকে অচেতন করে চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App