×

সারাদেশ

নাকুগাঁও স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

নাকুগাঁও স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। ফাইল ছবি।

সীমান্তবর্তী জেলা শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলছে। এছাড়া মজুরি বৃদ্ধির দাবিতে শত শত শ্রমিক একত্রিত হয়ে বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ কর্মসূচির আয়োজন করে।

সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেয়া হলে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে।

দুপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর প্রদক্ষিণ করে।

শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সবধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেও এই সমস্যার সুরাহা মেলেনি।

সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোনো প্রকার সুরাহা করেনি। শ্রমিকদের দাবি, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে তিন টাকা করে দেয়া হয়, সেখানে এক টাকা বাড়িয়ে চার টাকা দেয়া হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App