×

সারাদেশ

বঙ্গোপসাগরে ২ জাহাজের সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১০:২০ এএম

বঙ্গোপসাগরে ২ জাহাজের সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে দুই লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজ থাকা নয়জন পানি পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক বিন ইদ্রিস বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের লাইটার জাহাজডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। এদিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাটসংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App