×

সারাদেশ

বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০১:২৫ পিএম

বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

বিএনপি নেতা শাহজাহান খান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণ-সমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাহজাহান খান।

শাহজাহান খান বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য।

শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাচ্ছিলেন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App