×

সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App