×

সারাদেশ

২০ টাকা দরে পাঠ্যবই বিক্রি প্রধান শিক্ষকের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

২০ টাকা দরে পাঠ্যবই বিক্রি প্রধান শিক্ষকের!

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ভ্রাম্যমাণ ভাঙারি দোকানে পাওয়া গিয়েছে চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন পাঠ্যবই। স্থানীয়দের বরাতে খবর পেয়ে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে ৭০ কেজি বই ২০ টাকা কেজি দরে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

ভাঙারি ব্যবসায়ীর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, উপজেলার কদমতলীর ওই ভাঙারি ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম-পঞ্চম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, সরকারি বই উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙারি ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App