×

সারাদেশ

সেই রেলক্রসিংয়ে অতিরিক্ত রোড ডিভাইডার বসালো পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৭ পিএম

সেই রেলক্রসিংয়ে অতিরিক্ত রোড ডিভাইডার বসালো পুলিশ

ছবি: ভোরের কাগজ

দুর্ঘটনা রোধে নাভারন হাইওয়ে পুলিশের উদ্যোগে লাউজানী রেলক্রসিং এলাকায় অতিরিক্ত রোড ডিভাইডার বসানো হয়েছে। বিএসআরএম কোম্পানির সহযোগিতায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে রেলক্রসিংয়ের দু'পাশে ১৬০ কেজি করে ওজনের ২০পিন ডিভাইডার বসানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, বিএসআরএম বেনাপোল ওয়্যারহাউজের সহকারী ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ঢাকা কর্পোরেট শাখার ফিল্ড মার্কেটিং অফিসার মো. শহিদুল ইসলাম ও বেনাপোল ওয়্যারহাউজের এক্সিকিউটিভ (সিএসডি) মো. সোহাগ হোসেন।

এর আগে গত ৯ ডিসেম্বর একই স্থানে ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে দুর্ঘটনারোধে রোড ডিভাইডারে রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছিল।

উল্লেখ্য, লাউজানী রেলক্রসিংয়র এলাকায় একের পর এক দুঘটনার কারণে বিএসআরএম কোম্পানি এই উদ্যোগ নিয়েছেন বলে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App