×

সারাদেশ

সোনাদিয়ায় বাঘসদৃশ প্রাণী, আতঙ্কিত দ্বীপবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৪০ পিএম

সোনাদিয়ায় বাঘসদৃশ প্রাণী, আতঙ্কিত দ্বীপবাসী

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সোনাদিয়ায় বাঘসদৃশ প্রাণী দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। শনিবার (২৮ জানুয়ারি) এমন দাবি করেন দ্বীপে বসবাসকারী একাধিক ব্যক্তি। তাদের দাবি, মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে বাঘের অবয়ব।

এ ঘটনা প্রচারের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছবিতে দেখা যায়, সোনাদিয়ার প্যারাবন থেকে বের হয়ে খালের কিনারায় দাঁড়িয়ে আছে বাঘটি। ক্যামেরার লেন্স ও সূর্যের রশ্মি মুখোমুখি হওয়ায় স্তন্যপায়ী এ প্রাণীটি কিছুটা অষ্পষ্ট।

বনবিভাগের সহযোগী বননিরাপত্তা সংরক্ষণ কমিটির সদস্য মোহাম্মদ ফরহাদ ছবিটি তুলেছেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। ফরহাদ জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সোনাদিয়ায় তারা টহলে যাচ্ছিলেন। খাল বেয়ে যাওয়া নৌকায় বনবিভাগের সদস্যরাও ছিলেন। হঠাৎ প্যারাবনের দিকে চোখ পড়তেই দেখতে পান বাঘ। ছবি তুলতে শুরু করেন তিনি। ভিডিও করেন। তবে সূর্যের মুখোমুখি হওয়ায় প্রাণীটিকে কোনোভাবেই লেন্সে কব্জা করতে পারছিলেন না।

পরে সবাই মিলে ছবি বিশ্লেষণ করে জানান, ছবির স্তন্যপায়ী প্রাণীটি বাঘ। তবে প্রাথমিক ধারণা, এটি একটি মেছোবাঘ। সাইজে একটা বড় কুকুরের সমান। তবে ছবিটি বাঘের আকৃতির সঙ্গে মেলাতে পারলেও ফরহাদরা এখনো নিশ্চিত নন যে, এটি মেছো নাকি আসল বাঘ। মেছো বাঘ যদি হয় তবে ভয়ের কিছু নেই বলে দাবি বনকর্মীদের।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, উপকূলীয় বনের মহেশখালী ও কক্সবাজারের উপকূলের বনে বনবিড়াল ও মেছোবাঘের বিচরণ রয়েছে। মাঝে মধ্যে সাইজে বড় মেছোবাঘ ও বনবিড়ালের দেখা মিলে। হঠাৎ দেখলে এগুলোকে বাঘ বা চিতাবাঘ বলে ভুল করেন অনেকে। গত কয়েক বছরের বেশ কয়েকটি মেছোবাঘ ও বনবিড়াল মানুষের কবল থেকে উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাদিয়া দ্বীপে দেখা মেলা বাঘের অবয়বের প্রাণীটি এ দু প্রজাতির কোনো একটি। এখানে বাঘের অস্তিত্ব সহজতর নয়। এরপরও উপকূলীয় বনকর্মী ও আমরা এলাকায় নজর রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

মেসিকে দলে নেওয়ার কথা ভাবছেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App