প্রাইজ বন্ডের ১২৪তম ড্র, বিজয়ী নম্বর প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
ফাইল ছবি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রতে প্রথম পুরস্কার প্রাপ্ত বিজয়ী সংখ্যাটি ০৭৮৬৩৪৫ এবং দ্বিতীয়টি ০৯১১৮২৯। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার প্রাপ্ত দুটো করে বিজয়ী নম্বর হলো ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫ এবং ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮।
আজ রোববার (২ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি সিরিজে একটি করে ৬ লাখ টাকা, একটি করে ৩ লাখ ২৫ হাজার টাকা, দুটি করে ১ লাখ টাকা, দুটি করে ৫০ হাজার টাকা এবং ৪০টি করে ১০ হাজার টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়।
আরো পড়ুন: আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের
পঞ্চম পুরস্কারের জন্য ১০ হাজার টাকা বিজয়ী ৪০টি নম্বর হলো—০০৫০৪১৮, ০১১৫১৮১, ০১৩৯৩৮০, ০১৪৬১২৭, ০১৫২৪৮০, ০১৮৫৬৪৮, ০২৯৩৫২৫, ০৩০৭৯০৯, ০৩১১২০৩, ০৩৯৩১৮৭, ০৪৫৪৮৯৪, ০৪৮৩৬৪৬, ০৫০৫৯৭৬, ০৫৩৪৮১১, ০৫৪২৯৬২, ০৫৪৪৭০৭, ০৫৫৯৯৫৮, ০৫৮৮১৫৬, ০৬০৫৯২৬, ০৬৫৪৪১৫, ০৬৬৯০২১, ০৭০৬১৭৮, ০৭৪০১৯৪, ০৭৫৮৮৬৯, ০৭৬০৩৫৯, ০৭৭৫১৫২, ০৮০৮৬৫১, ০৮২৫৩৪৫, ০৮৪২৯০৪, ০৮৭০৪১৭, ০৮৭৮৪৪২, ০৮৯১২০৯, ০৯০০৭৮৮, ০৯১২২০৯, ০৯২৪৬৫৬, ০৯৪৬৫৬৩, ০৯৫২৮২৭, ০৯৬৭৪২০, ০৯৭০৭৪৯ এবং ০৯৭৯০৪১।
জানা গেছে, ড্রর নির্ধারিত তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রয়কৃত প্রাইজবন্ড এ ড্রর জন্য বিবেচিত হয়েছে। এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২৫ শতাংশ উৎসে কর কর্তন প্রযোজ্য। প্রতি সিরিজে মোট ৪৬টি এবং ৮৫টি সিরিজে সর্বমোট ৩ হাজার ৯১০টি পুরস্কার প্রদান করা হবে।
