×

সারাদেশ

এখনও উদ্ধার হয়নি মোংলায় ডুবে যাওয়া লাইটার জাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০২ পিএম

এখনও উদ্ধার হয়নি মোংলায় ডুবে যাওয়া লাইটার জাহাজ

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরের পশুর নদীর চ্যানেলে ডুবে যাওয়া সার বোঝাই লাইটার জাহাজটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ‘শাহজালাল এক্সপ্রেস’ নামের এ লাইটার জাহাজটি গত ২৫ জানুয়ারি রাতে দুর্ঘটনার কবলে পড়ে।

বন্দর কর্তৃপক্ষ থেকে বেঁধে দেওয়া সময় অনুযায়ী ওই জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে জাহাজটির মালিক পক্ষ এটিকে উদ্ধারে তৎপরতা চালায়। ডুবে যাওয়া লাইটার জাহাজের মালিক আজাহার সিদ্দিক বলেন, লাইটার জাহাজ এবং ডুবন্ত জাহাজে থাকা সার উদ্ধারে নির্ধারিত সময়ের ১১ দিন পর মঙ্গলবার থেকে মোংলা ও খুলনার ডুবুরি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুরুতে তারা ওই জাহাজে সার অপসারণের চেষ্টা চালালে তাতে কোনো সার পাওয়া যায়নি। ৫০০ টনের পুরো সারই নদীতে তলিয়ে পানির সঙ্গে মিশে গেছে।

তিনি আরও বলেন, লাইটার জাহাজটি উদ্ধার করার জন্য এরই মধ্যে চট্টগ্রাম থেকে বিশেষ ধরনের একটি নৌযান (ফ্লাট বোট) রওনা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি।

২৫ জানুয়ারি মোংলা বন্দরের হারবাড়িয়া- ৯ এ অবস্থান করা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি ভিটা অলেম্পিক’ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়ায় আসছিল লাইটার জাহাজ শাহজালাল এক্সপ্রেস। পথে হারবাড়িয়া-৮ এ ক্লিংকার নিয়ে অবস্থান করা 'সুপ্রিম ভ্যালর' নামে বিদেশি একটি জাহাজ টার্ন করার সময় তাতে ধাক্কা লাগলে শাহজালাল এক্সপ্রেস লাইটার জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকে ডুবে যায়। এ সময় লাইটারটিতে থাকা ৯ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়।

সার নদীতে তলিয়ে পানির সঙ্গে মিশে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এতে জলজ সম্পদের মারাত্মক ক্ষতিসহ পার্শ্ববর্তী সুন্দরবনের পরিবেশও নষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App