×

সারাদেশ

মনোহরগঞ্জে বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮ পিএম

মনোহরগঞ্জে বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা

শাহজাহান শাহিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শাহজাহান শাহিন (৫৫) নামে এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত শাহজাহান শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রাম মসজিদ বাড়ির মৃত মো. নরুল ইসলমের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, মেম্বার শাহজাহান শাহীন কিছুদিন যাবত সামাজিক একটি তুচ্ছ ঘটনার সমস্যা সমাধান নিয়ে ভুগছিলেন। রবিবার দুপুরে বাড়ির পাশে খোলা জায়গায় তিনি বিষপান করে নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি। ওই দিন রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে জায়নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, লোকের মুখে শুনেছি শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের মধ্যে শাহীন ভাই একজন সৎ ব্যক্তি ছিলেন, সততা থেকে কখনো পিছপা হতেন না তিনি। মানুষের বিপদে সব সময় এগিয়ে যেতেন। আমরা একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে হারালাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের ‘রূপরেখা’ দিল ইরান

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App