×

সারাদেশ

গলাচিপায় বণিক সমিতির সম্পাদককে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

পটুয়াখালীর গলাচিপা-উলানিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মাকে কুপিয়ে জখম করেছে একই এলাকার কবির গাজী নামে এক দুর্বৃত্ত।

রবিবার (৫ মার্চ) বিকেলে উলানিয়া বাজার এলাকায় বাদল শর্মার পুরান বাড়িতে এ ঘটনা ঘটেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বাদল শর্মা তার পুরান বাড়িতে বিকেলে তিনি নিজে, মকবুল গাজী, হারুন মৃধা, অবনী নাথ চারজন বসে তাস খেলছিল। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই মকবুল গাজীর ছেলে কবির গাজী এসেই বাদল শর্মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত বাদল শর্মার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর শোনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App