×

সারাদেশ

আলফাডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:১৪ এএম

আলফাডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। উপজেলা লিগাল এইড কমিটির আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল ২৩) সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি নিয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা সভাকক্ষে সমবেত হয়।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ওসি তদন্ত শামিনুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা ক্যাব সভাপতি কবীর হোসেন,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা (ডুসা) এর সভাপতি শাহারিয়া নাজিম শাওন প্রমুখ।

এ বিষয়ে উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, যাদের আয় ১ লাখ টাকার নিচে তারা এ উপজেলা থেকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, লিগাল এইড থেকে এ সেবা নিশ্চিত করার জন্য জেলার একজন সহকারী জজ লিগ্যাল এইডের দায়িত্ব পালনে নিযুক্ত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App