×

সারাদেশ

মির্জাগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ১০:৪৬ পিএম

মির্জাগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাসিয়া গ্রামের মিস্ত্রি বাড়ির পশ্চিম পাশের খালের পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

নিহত দুই-ভাইবোন ওই গ্রামের সুদীপ চন্দ্র মিস্ত্রির ছেলে সুদীপ্ত মিস্ত্রি (৯) ও সুদীপ্তের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে বিথী রানী (৭)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই বোন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গোসল করার জন্য বাড়ি সংলগ্ন খালের ঘাটে যায় তারা দুজন। অনেক সময় পরেও ফিরে না আসায় তাদের চাচা সুনীল চন্দ্র মিস্ত্রি খালের ঘাটে গিয়ে তাদের দেখতে না পেয়ে সুদীপ্ত ও বীথির মা-বাবাকে ডেকে নিয়ে আসেন। এসময় তারা খালের ঘাটে নেমে খোঁজাখুঁজি করলে ডুবন্ত অবস্থায় পেয়ে তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সোহরাফ হোসেন মুঠোফোনে ঘটনা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App