×

সারাদেশ

আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই সিলেটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৯:৫০ এএম

আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই সিলেটে

ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা আপনাদের স্মার্ট সিলেট মহানগরী উপহার দেব।

তিনি বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে ব্যবসায়ী সমিতির নেতাকর্মীসহ সর্বস্তরের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হলে আপনাদের বৃহত্তর কালীঘাট এলাকার পানীয় জলের ব্যবস্থাসহ সব সমস্যা সমাধানে চেষ্টা চালানো হবে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই।

গত শনিবার রাতে নগরীর কালীঘাটে ডাকবাংলো রোড চাউল বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি হাবিব। সিলেট সিটি কপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ডাকবাংলো রোড চাউল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবাবী ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক এবং নবাবী ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি, সমিতির সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম সিআইপি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শামীম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App