×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানি কূটনীতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন পাকিস্তানি কূটনীতিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তাদের বহনকারী গাড়িটির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও সপরিবারে প্রাণে রক্ষা পান তারা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর ও মেয়ে হুদা আব্বাস খোখরকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে (হবিগঞ্জ) আসা ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়িতে করে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App