×

সারাদেশ

মিরসরাইয়ে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৪:৪২ পিএম

মিরসরাইয়ে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

ছবি: মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসচাপায় সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান রিমা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরাতন) মস্তাননগর এলাকায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাস চাপায় উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিমা নিহত হয়।

নিহত ইসরাত জাহান রিমা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।

হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একটি বাস আমাদের শিক্ষার্থী ইসরাত জাহান রিমাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক।

তিনি আরো বলেন, গতবছরও একই জায়গায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগে মারা যায়। মেয়েটির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বাসচাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App